জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল- চাপাতি সহ যুবক আটক
সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।আটকের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।আটককৃত যুবকের নাম মো. নাইম (২০)। সে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত ২ টার পর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেনঅভিযানের পর একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।এসময় সাইফুল ইসলামের ছেলে মো.নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আটক নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মো. নাইমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

