‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

Share the post

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।‎বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।

‎‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহাঙ্গীর মিয়া ও লিটন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয় ‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), কান্দিগাঁও গ্রামের আমজাদ উল্লার ছেলে লিটন মিয়া (৩৫), একই গ্রামের বদরুল ইসলাম (৩০) ও রয়েল মিয়া (৩৫)।

‎‎অভিযান শেষে সেনাবাহিনী উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার চারজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।”স্থানীয়রা জানান,ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল কিছু চক্র। সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]