দুনীর্তি করলে নেতা বা জনপ্রতিনিধিকে আইনের আওতায় আনা হবে-ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:সবার আগে বাংলাদেশ, নেত্রকোনা— ১ (দুগার্পুর—কলমাকান্দা) আসনে দলীয় কোন নেতা বা জনপ্রতিনিধিকে কোন প্রকার দুনীর্তি করতে দেয়া হবে না। কোন প্রকার দুনীর্তি করলে দলীয় নেতা বা জনপ্রতিনিধিকে আইনের আওতায় আনা হবে। মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দুগার্পুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিবার্চনী পথসভায় এই কথা বলেন, নেত্রকোনা—১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকেলে ওই ইউনিয়নের নন্দেরছটি, দুবরাজপুর, গাঁওকান্দিয়া, জাগিরপাড়া বাজার, ভাদুয়া বাজার, মুন্সিপাড়া বাজার ও শংকরপুর বাজারে নিবার্চনী পথসভা করেন তিনি। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ ব্যারিস্টার কায়সার কামাল এমপি নিবার্চিত হলে কি কি কাজ করবেন সেই প্রশ্ন তুলে ধরেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে বিভিন্ন কার্ড বিতরণে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, আমি নির্বাচিত হলে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। বিধবা কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ড পেতে দলীয় নেতা বা জনপ্রতিনিধিকে কোনো টাকা দিতে হবে না, এ বিষয়ে কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, দুর্গাপুর—কলমাকান্দাকে একটি দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বিধবা কার্ড বা অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে কার্ডগুলো প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হবে। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। যতদিন রাজনীতিতে থাকবো, ততদিন ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাবো

আমি আল্লাহর নামে শপথ করে বলছি, দুর্নীতি বা ঘুষ গ্রহণের সাথে যুক্ত প্রমান পেলে, যে কোনো স্তরের দলীয় নেতা বা জনপ্রতিনিধিকে আইনের আওতায় আনার প্রতিশ্রম্নতি দিচ্ছি। নেত্রকোনা— ১ আসনকে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্। সরকারি সুযোগ—সুবিধা বণ্টনে কোনো মধ্যস্বত্বভোগী, তদবিরবাজ কিংবা সুবিধাভোগী চক্রের অস্তিত্ব থাকবে না।

পথসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য শুনে, দুনীর্তিমুক্ত সমাজ গড়তে ধানের শীষ মার্কায় ভোট দিবেন বলে প্রতিশ্রম্নতি করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]