শাহজাদপুরে তাঁত শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তাঁত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা মো. আল মামুন। এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের উদ্দেশ্যে ডা. এম এ মুহিত এবং নিজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান।
এসময় মো. আল মামুন তাঁর বক্তব্যে বলেন, তিনি নিজেকে বড় বক্তা হিসেবে দাবি করেন না; তবে মানুষের কথা শুনতে এবং বুঝতে ভালোবাসেন। তিনি আরও বলেন, অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর তাঁর নতুন করে বলার তেমন সুযোগ নেই।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ডা. এম এ মুহিতের পক্ষে নির্বাচনী প্রচারণা ও জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম শাকিক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলেন নাদিম, শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আল মাহমুদ, সহ-সভাপতি টিপু শেখসহ বিএনপি’র সহ-সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁত শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা তাঁত শ্রমিকদের উন্নয়ন ও আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]