মানুষের দু:সময়ে পাশে থাকাই প্রকৃত মানুষের দায়িত্ব : রেজাউল করিম চৌধুরী

Share the post

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক এর উদ্দ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। ০৮ নং শুলকবহর ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারি দূর্যোগ চলছে। এখন মানুষের পাশে মানুষ থাকা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের পাশে আছেন। আমরাও সমাজসেবক হিসাবে বা রাজনীতিবিধ হিসেবে যার যার সামর্থ্য অনুযায়ী যদি মানুষের পাশে থাকতে পারি তাহলে মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।তাই এই মূহুর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য সহযোগিতা করে যাওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করি। এ সময় আরও উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, গিয়াস উদ্দিন খান, রতন কান্তি চৌধুরী, আবদুর রাজ্জাক, আবু সাঈদ সুমন সহ অন্যান্য আওয়ামী ও যুবলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]