লক্ষ্মীপুর-৪ (কমলনগর) আসনে আল্লামা খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Share the post
কবির হোসেন রাকিব কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুর-৪ কমলনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)–এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় শুরু হওয়া এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই (দাঃবাঃ)। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব। জনগণ যদি যোগ্য ও সৎ নেতৃত্বকে সমর্থন করে, তবে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) এবং মুফতী রেজাউল করীম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও সকাল থেকেই দলের বিভিন্ন স্তরের নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য প্রদান করেন।বক্তারা বলেন, লক্ষ্মীপুর-৪ আসনের উন্নয়ন, সুশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।সবশেষে কেন্দ্রীয় আমীর মুফতী মোহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]