প্রধানমন্ত্রীর নিকট সন্দ্বীপ আওয়ামীলীগের নেতা মাকছুদুর রহমান খাঁন শাহীন চেয়ারম্যানের খোলা চিঠি।

Share the post

জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): আমি মোহাম্মদ মাকসুদুর রহমান খাঁন শাহীন প্রকাশ শাহীন চেয়ারম্যান। আমি চেয়ারম্যান সফলতার জন্য আনেক সম্মাননা পেয়েছি।মগধরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সদস্য পদে থেকে দায়িত্ব পালান করি। এরপর যুবলীগের সাধারন সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করি। পরবর্তীতে উপজেলা আওমীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করি। এ দায়িত্ব পালন করতে গিয়ে ৮০ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি, জামাত ও জাতীয় পাটি কর্তৃক ২৯ টি মামলার আসামি হয়ে জেল জুলুমের শিকার হয়েছি। এমনকি দল ক্ষমতা থাকা অবস্থায় আমি ঢাকায় চিকিৎসাধীন থাকলেও দুটি হত্যা মামলার আসামি হয়েছি। আমার রাজনৈতিক সহযোদ্ধাদের সহ আমদের আসামি হওয়ার বিষয়ে তৎকালীন প্রশাসনকে জিজ্ঞাসা করিলে তারা বলে উপরের নির্দেশে করতে হয়েছে। মামলাগুলো এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে চট্টগ্রাম আদালতে বিচারাধীন আছে। এত কিছুর পরেও আমার প্রাণের সংগঠন বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ছাড়িনি। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেখানে আছি সেখান থেকে কাজ করে যাচ্ছি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় সংগঠনের জন্য জীবন দিয়ে যুদ্ধ করে আমি এখন দেশ ছাড়া যাহা বিএনপি, জামাত এবং জাতীয় পাটির সময়ও হয় নাই। শুধু দলের শৃঙ্ক্ষলা রাখতে নীরবে দিন কাটাচ্ছি। এমন কি সন্দ্বীপ এর প্রায় ২০০০ কর্মি অনুপ্রবেশকারী সান্ত্রাসীদের দ্বারা দেশ ছাড়া, এমনকি দেশের ক্রান্তি কালে লকডাউনে থাকা অবস্থায় পরিবার পরিজন নিয়ে দুরঅবস্থায় থাকায় অভাবের কারনে সন্দ্বীপের জমি বিক্রয় করতে চাইলে বিশেষ মহল খরিদারের কাছে প্রতি শতকে ১০,০০০ টাকা চাঁদা দাবি করিলে খরিদার জমি ক্রয়ে অনিহা প্রকাশ করে। অতপর আমার ২১ একর মৎস খামারের একটি অংশ ইজারা দেওয়ার প্রাস্তাব করিলে মগধরার ইব্রাহিম নামের এক ব্যক্তি নেয়ার সিদ্ধান্ত নেয়। এ কথা শুনে মগধরা ৭ নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার সমীর ও তার ভাই জাহাঙ্গীর তকে জীবননাশের হুমকি দেয়। প্রিয় আপা মাননীয় প্রধানমন্ত্রী আমরা দল করে কি পাপ করেছি বা করছি? যদি পাপ করে থাকি তাহলে আমিসহ সন্দ্বীপের দুই হাজার নেতাকর্মী দেশে না যাইতে পারায় মানবতার জীবন জাপন করাটা ঠিক আছে। আর যদি দল করে পাপ না হয়ে থাকি আশ্রিত সন্ত্রাসী এবং আশ্রয়দাতাকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমার প্রানের দাবি রইলো। আশির দশকের পরে আপনার নেতৃত্বে বাহাত্তরের সংবিধান উদ্ধার করা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে সোনার বাংলা গড়ার যে নির্দেশনা দিয়েছিলেন তা পালন করতে গিয়ে অনেক ঝুঁকি নিয়েছি মামলা মোকদ্দমায় পরেছি এবং জেল খেটেছি। প্রিয় আপা এমতাবস্থায় আমরা এখন আশ্রয়হীন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি এমতাবস্থায় উপরে আল্লাহ আর আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কে আছে? সম্মান রেখে বলছি ব্যারিস্টার সুমন ভাই Barrister Syed Sayedul Haque Suman বলেছিলেন আওয়ামী লীগ করে কেউ জমি বিক্রি করেছে আর কেউ দালান করেছে। জমি বিক্রয় করার মধ্যে আমি একজন এবং আরো বিক্রয় এর চেষ্টা করছি। সন্ত্রাসীদের কারনে তাও পারছি না তারা ক্রেতাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। গত আট বছর যাবত আমার মৎস খামার দখল করে আমার কয়েক কুটি টাকা ক্ষতি করেছে এবং করছে। দেশের এই দুর্দিনে করোনা ভাইরাসে এই লকডাউনে তৃনমূল নেতাকর্মীরা না খেয়ে জীবন যাপন করছে। প্রিয় আপা আপনি বাংলার মাটিতে যেন এক ইঞ্চি জাইগা খালি না থাকে তার ঘোষনা দিয়েছিলেন সে ক্ষেত্রে আমার মৎশ খামার সহ ষাইট একর জাইগা বর্গা চাষিরা নিতে সাহস পাচ্ছে না সন্ত্রাসীদের জন্য। উক্ত সন্ত্রাসী রা ইয়াবা ব্যাবসা, বালি উত্তলন এবং অস্ত্র ব্যাবসার সাথে জড়িত দুদক এর মাধ্যমে তদন্ত করিলে এই অপকর্ম এর সত্যতা পাওয়া যাবে বলে আমি মনে করি। এই অপকর্ম এর প্রতিবাদ করতে গিয়ে আমি হামলার শিকার হই এবং শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হই প্রিয় আওয়ামী পরিবারের বন্ধুরা আমি আপনাদের সহযোগীতা চাচ্ছি নীতিগত ভাবে এর প্রতিবাদ করুন আন্যায়ের প্রতিবাদ না করলে উপজেলা আওয়ামী লীগ আন্ধকারে চলে যাওয়ার আশংকা আছে এইটা আমার নিজের মতামত। আপনাদের কাছে এই আনুরোধ রেখে গেলাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সবায় ভালো থাকুন সুস্থ থাকুন সরকারি নির্দেশনা মেনে চলুন মাকছুদুর রহমান খাঁন শাহীন সাবেক দুইবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]