বোয়ালখালীতে ৫২ পিস ইয়াবাসহ নারী আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালীতে ৫২ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। আমেনা খাতুন (৫২) নামের ঐ নারী মাদক ব্যবসায়ীকে রোববার (৩ মে) উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত আমেনা খাতুন উপজেলার পশ্চিম গোমদন্ডী ৭নং ওয়ার্ডের মৃত নুর আহাম্মদের স্ত্রী। বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত গতকাল (৩ মে) রাত আনুমানিক ১১ টার সময় এসআই আরিফুল ইসলাম সরকারের সঙ্গীয় ফোর্স নিয়ে আমেনা খাতুনকে নিজ বাড়ি থেকে আটক করে। এসময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫২ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে চ্যানেল-২১ কে বলেন, আটকৃত আমেনা খাতুন এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন বোয়ালখালী থেকে মাদক নির্মুল করতে আমার অভিযান অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই মাদক কারবারিদের প্রশ্রয় দেয়া হবেনা। মাদকমুক্ত বোয়ালখালী গড়তে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]