দুগার্পুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট— ২০২৬ অনুষ্ঠিতের লক্ষে নেত্রকোনার দুগার্পুরে দুইদিন ব্যাপি ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুগার্পুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। দুগার্পুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নিবার্চন অফিসার মো. তোফায়েল হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, দুগার্পুর সার্কেলের এএসপি আল ইমরানুল আলম, উপজেলা নিবার্চন অফিসার ফরহাদ হাসান আজাদ, ওসি মাহমুদুল হাসান, জেলা বিজিবি কর্মকতার্ সহ অন্যান্য কর্মকতার্গণ।
কর্মশালায় প্রিজাডিং অফিসার, সহকারি প্রিজাডিং অফিসার ও পুলিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে ৬১টি কেন্দ্রের জন্য ৬৭ জন প্রিজাইর্ডি অফিসার, ৪০৫ জন সহকারী প্রিজাইটিং অফিসার এবং দুইদিনে প্রায় ৯শত জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করবেন
অবাদ ও সুষ্ঠ নিবার্চন অনুষ্ঠিতের লক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অত্র উপজেলায় ৪ প্লাটুন বিজিবি, গ্রাম পুলিশ, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগন নিয়োজিত থাকবে বলে জানান জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

