কমলনগরে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Share the post
কবির হোসেন রাকিব,কমল নগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় উপজেলার চর লরেন্স, সাহেবের হাট এলাকা চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান—সাবেক সংসদ সদস্য, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর)আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট নুরউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, লন্ডন বিএনপি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব সাহাবুদ্দিন সাবু, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সদস্য সচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপি।কমলনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুর হুদা চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. দিদার উদ্দিন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তাঁরা উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।জনসভায় কমলনগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]