সংবাদ সংগ্রহে বাধা: সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

Share the post

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিকরা শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল ও ভেজাল সারের গুদাম পরিচালনা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী এসব গুদামের সঙ্গে সরাসরি জড়িত। এ বিষয়ে অনুসন্ধান চালানোর সময় সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।
বক্তারা আরও বলেন, এসব গুদাম থেকে ভেজাল সার সরবরাহের পাশাপাশি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ এই অবৈধ সিন্ডিকেটকে নীরবে সহযোগিতা করছে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলার কর্মরত সব সাংবাদিককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]