শাহজাদপুরে যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫৬৫ পরিবার পেল সিজেডএমের যাকাত সহায়তা

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীতীরবর্তী ভাঙনকবলিত কৈজুরি ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫৬৫টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা যাকাত সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৈজুরি মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে ২১টি গ্রুপের দলনেত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সমন্বিত পাঁচ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান এবং সিজেডএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিজেডএম ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নে কাজ করে আসছে। এ পর্যন্ত দেশের অন্তত ১৭ লাখ মানুষকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাই সিজেডএম-এর মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শাহজাদপুরের ৫৬৫টি মুস্তাহিক পরিবারের মাঝে এই যাকাত তহবিল হস্তান্তর করা হলো। তিনি আশা প্রকাশ করেন, এই পুঁজি ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈজুরি মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম আনছারী এবং সঞ্চালনা করেন মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গিভিং গ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ রাশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সিজেডএম-এর এজিএম (স্বাস্থ্য) আরমান ইমতিয়াজ, এজিএম (জীবিকা উন্নয়ন) এনামুল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক, মর্তুজা জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই যাকাতভিত্তিক টেকসই দারিদ্র বিমোচন কর্মসূচির মাধ্যমে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]