রায়পুরে মোটরসাইকেল–ভ্যানের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, যুবকের পা বিচ্ছিন্ন

Share the post

আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর(রায়পুর)প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যান গাড়ির  মুখোমুখি সংঘর্ষে এক মারাত্মক  দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর আরোহীর নাক ফেটে গুরুতর আহত হয়ে  মৃত্যুর সাথে  পাঞ্জা লড়ছে।

গুরুতর আহত  যুবকের নাম  তাহসিন (৩২)। রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ওয়ার্ডের পালোয়ান বাড়ির সালাউদ্দিনের সন্তান । যুবকের পিতা-মাতা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা । দুর্ঘটনার পর তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যায় রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের মডেল মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়  প্রত্যক্ষদর্শীরা  জানান, সেসময় ঘটনাস্থলে এক যুবকের ডান পা হাঁটুর নিচ হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাথে সাথে গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । এবং সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেসময়  যুবকের এমন করুণ দৃশ্য দেখে উপস্থিত চারজন জ্ঞান হারিয়ে ফেলেন এবং এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের বরাত জানা যায়, মডেল মসজিদের  সামনে সড়কটির সামনে  ঝুঁকিপূর্ণ অবস্থায়  অর্ধ স্প্রিডবেকার থাকায়  প্রতিনিয়তই এমন  দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে ।এঘটনায় রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং  বিচ্ছিন্ন পা’ টি উদ্ধার করে তাদেরকে দেওয়া হয়েছে।এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]