সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।সোমাবার (১৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। ২০ জানুয়ারি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অভিযানকালে সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০২ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

