সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহেল নামের প্রতিবন্ধী এক অটো চালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপজেলার মুছারচর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ টি কন্যা সন্তান রয়েছে।
নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, গতকাল সোমবার দুপুরে সোহেল অটোগাড়ী নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর রাত ৮টার পর কল দিয়ে তাকে আর ফোনে পাওয়া যায়নি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালে।
সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]