নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা

Share the post
সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের শান্তিপ্রিয় ও নিরীহ মানুষের মধ্যে আবারও ভোটের আস্থা ফিরতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে দীর্ঘদিন পর মানুষ আশা করছে অবাধ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বেঙ্গল রেজিমেন্টের মেজর সজিব মাহমুদ জাকির সহকারী রিটার্নিং অফিসার ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে পুরো উপজেলায় নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট এবং হাওরের মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে মতবিনিময় করছেন। ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করে নির্বিঘ্নে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। শ্যামপুর গ্রামের বাসিন্দা জন্টু সরকার বলেন, “অনেক বছর ধরে আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি। এবার মনে হচ্ছে সত্যিই ভোট দিতে পারব। সেনাবাহিনীর উপস্থিতিতে আমরা অনেকটাই নির্ভয়।”
এবিষয়ে মেজর সজিব মাহমুদ জাকির জানান,“খালিয়াজুরী উপজেলায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধার, মাদক, চোরাকারবারি ও অন্যান্য অপরাধ দমন কার্যক্রমও চলমান থাকবে।”সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলার ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, বর্তমানে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে, কোথাও কোনো আতঙ্ক বা বিশৃঙ্খলা নেই। খালিয়াজুরীর শিক্ষিত সমাজ, সুশীল সমাজ ও সাধারণ মানুষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য মেজর সজিব মাহমুদ জাকিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এই পরিস্থিতি বজায় থাকলে হাওরাঞ্চলের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। উল্লেখ্য, যোগাযোগ বিচ্ছিন্ন হাওরাঞ্চলের দুর্গম এলাকায় দেশীয় তৈরি বাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন উপজেলার কোনো না কোনো ইউনিয়নে এই অভিযান চালানো হওয়ায় এলাকাজুড়ে বিরাজ করছে নিরাপত্তা ও স্বস্তির আবহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]