রামগতিতে কোস্টগার্ডের অভিযানে ৪ লাখ টাকার জাটকা  জব্দ

Share the post
 কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর)সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের জাকটা ইলিশ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার টাংকির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায় ট্রাক, চালক ও হেল্পারকে আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে বৈধমাছ ও ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আজ শুক্রবার সকালে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় ও অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
এদিকে কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ রিয়াদ হোসেন জানান, জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]