নরসিংদীতে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার করিমপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া গ্রামে এই কম্বল বিতরণ করা হয়।
সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগর এর উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। কিন্তু তিনি দলীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত সকলের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি উপস্থিত সকলের নিকট সাবেক প্রধানমন্ত্রী ও দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং আসছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় সাবেক ভিপি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমীন, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন,  করিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ ফরিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. মোক্তার হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ও ব্যবস্হাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা মোসাঃ শামীমা ইয়াছমিন।
এসময় ৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৫শ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]