সাতক্ষীরা  শ্যামনগরে সড়ক নির্মাণ কাজের খোঁড়া গর্তে বাস

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মাণাধীন সড়কের জন্য খোঁড়া গর্তে একটি যাত্রীবাহী বাস পড়ে গেছে। এতে বাসচালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার ভেটখালি এলাকায় মানিকখালি সংলগ্ন সওজের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ হয়ে ভেটখালী রুটে চলাচলকারী বাসটি রাস্তা নির্মাণ কাজের জন্য খোঁড়া পাশে থাকা গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় বাসচালকসহ কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, “আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো খবর পাইনি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]