অবশেষে মনোনয়ন জমা দিলেন আলোচনায় থাকা প্রার্থী আব্দুল্লাহ বাদশা,

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর  প্রতিনিধি:দীর্ঘ জটিলতা ও আইনি প্রক্রিয়া শেষে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে
 মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। ওই ঘটনায় মনোনয়ন জমা দিতে না পেরে কার্যালয়ের ভেতরেই আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল্লাহ বাদশা। সে সময়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন এবি পার্টির এই প্রার্থী। শুনানি শেষে গত ১২ জানুয়ারি হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন।
এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা জানান, নির্ধারিত সময় অতিক্রমের অজুহাতে মনোনয়ন গ্রহণ না করায় তিনি আইনের আশ্রয় নেন।
 আদালতের অনুমোদন পাওয়ার পর তিনি নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, আগামী এক–দুই দিনের মধ্যে মনোনয়ন যাচাইয়ের ফলাফল জানা যাবে।
 সবকিছু ঠিক থাকলে তিনি ঈগল প্রতীক নিয়ে শেরপুর-২ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]