যৌথবাহিনীর অভিযানে অস্ত্র মাদক টাকাসহ গ্রেপ্তার ৭

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে  আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ অর্থ ও মাদকসহ সাত জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১৪ জানুয়ার) বিকেলে শিবপুর মডেল থানায় এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান নরসিংদী আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন,  শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের জামাল উদ্দিন খোকা, আজিজুল মিয়া,  মোঃ আলমগীর হোসেন, ফয়সাল মিয়া, সেলিনা বেগম, স্বপ্না আক্তার ও সামসুন্নাহার।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিল, ইয়াবাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সম্মিলিতভাবে ডেভিল হান্ট গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবপুর থানার ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। ভোট কেন্দ্রে যাতে কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে এবং ভোটকেন্দ্রে জনসাধারণ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া শিবপুর থানা এলাকায় ১টি স্থায়ী ও ৪টি অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে শিবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিগত কয়েক মাসে দুটি বিদেশী পিস্তল ও একটি রিভলভার উদ্ধার সহ চার জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং ১০৫ জন ডেভিল গ্রেপ্তার, ৩হাজার২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৪ কেজি গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করে এবং এই সংক্রান্তে ৯৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিবপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার, অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করা হয়। এছাড়া
গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে একটি আজিজুল মিয়া এর বিরুদ্ধে দুটি ও আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুটি মামলা করে মামলা রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]