নরসিংদীতে ছেলের হাতে মা খুন, ছেলে আটক

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :নরসিংদী সদর উপজেলা নজরপুরে বৃদ্ধা মা’কে গলাটিপে হত্যা করেছে মোশারফ হোসেন নামে তারই আপন সন্তান। এ ঘটনায় ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) নরসিংদী।
বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধা জামিলা খাতুন (৬২), মৃত ইউসুফ মিয়ার স্ত্রী।
আটককৃত মোশারফ হোসেন (৪৪) মৃত ইউসুফ মিয়ার ছেলে। সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামের বাসিন্দা।
র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান,  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মা-ছেলের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারী সোমবার রাত ৯টায় পায়েস খাওয়ার কথা বলে মা’কে নিজ ঘরে নিয়ে আসে মোশারফ। একপর্যায়ে সে তার মা’কে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]