জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জনের কারাদণ্ড

Share the post

সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। ১৩ জানুয়ারী (মঙ্গলবার) জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

​প্রথম মামলার রায়:

আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩ এর রায়ে প্রধান আসামি মো: নয়ন-কে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ০৮ (আট) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

​এছাড়া এই মামলার অন্য দুই আসামি মো: আনোয়ার এবং মোছা: শাহনাজ পারভীন (সুইটি)-কে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ০৫ (পাঁচ) বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

​দ্বিতীয় মামলার রায়:

অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় (নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো: ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো: হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভিকটিম মোছা: সুবর্না আক্তার পিংকি প্রাপ্য হবেন।

​রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন এডভোকেট ফজলুল হক ( পি পি)  পাবলিক প্রসিকিউটর। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]