সোনারগাঁয়ে ডাকাত প্রতিরোধে সাহসিকতার নজির স্থাপন করলেন ওসি মুহিব্বুল্লাহ

Share the post
ফাহাদ, সোনারগাঁ : ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই নারায়ণগঞ্জে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে ছিনতাইকারী-ডাকাতদের দৌরাত্ম্য কয়েকগুণ বেড়ে যায়। এই অপরাধীরা প্রতিনিয়ত মহাসড়ক দিয়ে যাতায়াতকারী মানুষের সর্বস্ব লুট করে তাদের আঘাতও করছে। যার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে ভীতি তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে সারা সোনারগাঁয়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমালোচিত হতে থাকে কাচিপুর হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ সহ প্রশাসন।
ঠিক তখনি নতুন ওসি হিসেবে যোগদান করেন মুহিবুল্লাহ। পরিস্থিতি সামালের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। ডাকাতের ঘটনা একের পর এক ঘটেই চলছে। ঠিক তখনই উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানার যৌথ উদ্যোগে এক বৃহৎ পরিকল্পনা হাতে নেন যা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থাকবে সুরক্ষিত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সোনারগাঁ অংশে ডাকাতি প্রতিরোধে পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে থেকে সাহসী ও বিচক্ষণ সৈনিক ধারা প্রস্তুত করেন বিশেষ নিরাপত্তাশীল প্রহরী। যারা রাতের সোনার ডাকে সুরক্ষিত রাখবে। ডাকাতী প্রবন এলাকায় থাকবে তাদের নজরদারি যে কোন মোকাবেলায় তারা থাকবে প্রস্তুত। এমন পদক্ষেপের পর থেকেই টানা তিন দিনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সোনারগাঁও অংশে কোন ডাকাতির ঘটনা ঘটেনি ফলে থানার ওসি মুহিবুল্লাহ বলেন আমাদের বৃহৎ পরিকল্পনা কাজে এসেছে বিগত তিন দিনের মধ্যে কোন ডাকাতির ঘটনার আবির্ভাব না হওয়া আমরা মনে করছি ১০০% সফলতা।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য সোনারগাঁও উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সব সময় প্রস্তুত ও তৎপর যে কোন মোকাবেলায় আমরা সদা প্রস্তুত।
এছাড়াও তিনি বলেন, গত মাসে ব্যাপক ডাকাতি সংবাদ পাওয়া যায় ফলে সোনারগাঁও উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগের পর থেকে এ পর্যন্ত কোন ডাকাতির সংবাদ পাওয়া যায়নি আমাদের এই উদ্যোগটি সফল হয়েছে বলে আমি বিশ্বাস করি।
শুধু তাই নয় প্রত্যেকটি উপজেলার চেয়ারম্যানদের প্রহরীদের উৎসাহিতির জন্য তাদের পাশে থাকার আহ্বান জানান। প্রতিটি ইউনিয়নে এরকমভাবে ডাকাতদের প্রতিহত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]