ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিজয়নগরে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, মুহতামিম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, স্থানীয় ইমাম ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ভোটারদের অধিকার, দায়িত্ব ও সুষ্ঠু ভোট প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিধায় তাঁদের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা আরও বিস্তৃত করা সম্ভব।
এ সময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন—ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রে আচরণবিধি, গোপন ব্যালটের গুরুত্ব ও ভোট প্রদানে আইনগত দিক নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। সভা শেষে উপস্থিত সবাই ভোটার সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]