গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার: পাটকেলঘাটায় নারী সমাবেশ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল ৩টায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুর কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, গণভোট ও ভোটার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।তিনি আরও বলেন, নারীরা সচেতন ও সংগঠিত হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও স্থানীয় পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]