নেত্রকোনার মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Share the post
সোহেল খান দূর্জয় ,নেত্রকোণা : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের পালগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে শহীদস্মৃতি মহাবিদ্যালয়, আদর্শ নগর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৭০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৬নং সুয়াইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মবিন তাং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জামিউল ইসলাম রাকিবসহ বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটান। এ সময় তাদের পাশে দাঁড়ানো সমাজের সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]