নেত্রকোনা শহরের পাশেই রবি শস্যে সবুজ স্বপ্ন, রফিকুল ইসলামের বাম্পার ফলনের গল্প

Share the post
সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা : নেত্রকোণা শহরের পাশেই রফিকুল ইসলাম নামে এক কৃষক রবি ফসল চাষ করে এলাকায় আলোড়ন তৈরি করেছেন। গম সরিষার পাশাপাশি চাষ করেছেন আলু। আশা করছেন বাম্পার ফলনের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নেত্রকোনা সদর উপজেলা শহরের পাশেই বাহিরচাপড়া এলাকায়।
এদিকে শহরের কোলাহল ছাপিয়ে এখানে রবি ফসল চাষে বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রতি বছরের মতো এ বছরও তিনি সরিষা, গম ও আলু চাষ করেছেন। অন্যান্য ফসলের তুলনায় সরিষা, গম ও আলুতে ফলন বেশি এবং লাভও তুলনামূলক ভালো হওয়ায় এই তিনটি ফসলেই বেশি আগ্রহ রফিকুল ইসলামের। এই ফসল চাষ করেই তিনি সারাবছর তাঁর চার সদস্যের সংসার চালান। পাশাপাশি ছেলে ও মেয়ের পড়াশোনার খরচও আসে এই জমি থেকেই। শহরের পাশেই বসবাস করেও গ্রামের মতো করে কৃষিকাজে সফল হওয়ায় রফিকুল ইসলামের এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে এলাকার আরও অনেক মানুষকে। তাঁকে অনুসরণ করেই অনেকেই এখন রবি শস্য চাষের দিকে ঝুঁকছেন। কেউ কেউ প্রশংসায়ও ভাসাচ্ছেন তাকে।
এদিকে রফিকুল ইসলামের চাষাবাদের কাজে পড়াশোনার পাশাপাশি সহায়তা করছেন তাঁর স্নাতক পড়ুয়া ছেলে রিয়াদ। আরও জানা যায়, বর্তমানে রফিকুল ইসলাম ৫৫ শতাংশ জমিতে সরিষা, ৮০ শতাংশ জমিতে গম এবং ৩০ শতাংশ জমিতে আলু চাষ করছেন। তাঁর আরও কিছু জমি এখনো পতিত রয়েছে, যেগুলো চাষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমি “সরকারের টুকটাক সহায়তা পাই। তবে সহায়তা যদি একটু বাড়ে, তাহলে আরও বড় পরিসরে চাষাবাদ করতে পারবো। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যমী কৃষকরাই রবি শস্য চাষে নতুন সম্ভাবনা তৈরী করছেন। এদিকে এলাকাবাসীরা জানান, এই ধরনের কৃষকদের কারণে অন্যরাও রবি শস্য চাষে আগ্রহী হন। উন্নত প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও কৃষি উপকরণের সহায়তা পেলে বাড়বে দেশের কৃষকদের আগ্রহ, কমবে দেশের বাহিরে আমদানি করা পণ্যর উপর নির্ভরশীলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]