দুর্গাপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকেনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪’তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে ডন বসকো কলেজ মাঠে ৪ দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগীতা শেষে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

খেলা পুর্ব আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারীর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আফরোজা আফসানা। এ সময় অন্যদের মাঝে, ডন বসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, ডন বসকো কলেজের উপাধ্যক্ষ রুমন রাংসা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শীতকালীন ৫০টি খেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় সবকটি প্রতিষ্ঠান অংশগ্রহন করে

প্রধান অতিথি আফরোজা আফসানা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিষ্ঠান পর্যায়ে খেলাধুলা চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা, খেলাধুলার ও শরীরচর্চা করাতে হবে। ক্রিয়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের আহŸান জানান সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত খেলাধুলা চালু রাখতে ক্রীড়া শিক্ষকদের অনুরোধ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]