মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট ২৩ তম ব‍্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Share the post

‎সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট ২৩ তম ব‍্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল নয়টার সময় পুলিশ ট্রেনিং সেন্টার এ বিভাগীয় ক্যাডেট এসআই (নিঃ) দের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ কোর্স (ডিসি কোর্স) ২৩ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

‎এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম মহোদয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, বিপিএম, পিপিএম, এডিশনাল ডিআইজি (কারিকুলাম) ডেপুটি কমান্ড‍্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান (এডিশনাল ডিআইজি) এবং পিটিসি টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

‎এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, অতিথিবৃন্দ, সাংবাদিকগণ এবং প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যবৃন্দ।

‎দীর্ঘ ছয় মাসের নিবিড় প্রশিক্ষণ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগীয় ক্যাডেট এসআই (নি:) দের ২৩ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।‎প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রশিক্ষণার্থীদেরকে জনবান্ধব মানসিকতা ও আধুনিক পুলিশিংয়ের চর্চার মাধ্যমে পেশাগত দক্ষতা আরও উন্নত করার আহ্বান জানান।পরিশেষে কমান্ড্যান্ট মহোদয় সকল প্রশিক্ষণার্থী ও উপস্থিত অতিথিবৃন্দের সার্বিক মঙ্গল কামনা করে বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]