বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশের আলেম ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, কখনোই আলেম উলামাদের খাটো হতে দেয়নি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলকে পত্রপল্লবে সাজিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রেখে গেছেন। তিনিও সেই আদর্শ ধারণ করে দেশ পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের ভালবাসার প্রতিদান দেবেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। উনার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশেই সাতদিন ধরে একযোগে চলছে দোয়া মাহফিল। এতেই প্রমানিত হয়, বেগম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন। দোয়া মাহফিলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নেমেছে

দোয়া মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সহ:সভাপতি এম রফিকুর ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালীদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম কাইয়ুম, সদস্যসচিব ইউসুফ খান, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিশাত ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, যুবদলের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক পিন্টুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ঝাঞ্জাইল মাদরাসার মোহতামিম আল্লামা জিয়া উদ্দিন সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]