লক্ষ্মীপুরের কমলনগরে মিল্লাত একাডেমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কেন্দ্র পরিবর্তনে ভোগান্তির অভিযোগ

Share the post
কবির হোসেন রাকিব ,কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় মিল্লাত একাডেমীর ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীদের অভিযোগ, মিল্লাত একাডেমীর পরীক্ষা কেন্দ্র পূর্বনির্ধারিত স্থান থেকে তোরাবগঞ্জে পরিবর্তন করায় তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতে অতিরিক্ত খরচ, সময় সংকটসহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে তারা হেনস্থার মুখেও পড়ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা দ্রুত তাদের পরীক্ষা কেন্দ্র পূর্বের স্থানে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, কেন্দ্র পরিবর্তনের কারণে তাদের নিরাপত্তা ও স্বাভাবিক পরীক্ষায় অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]