কমলনগরে সড়ক দখল করে মার্কেট নির্মাণ, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

Share the post

কবির হোসেন রাকিব কমলনগর,লক্ষীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সড়ক দখল করে একটি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহিম বাদশা নামের এক ব্যক্তি সরকারি সড়কের অংশ দখল করে অসতর্কভাবে ভবন নির্মাণ করছেন, যা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।এলাকাবাসী জানান, নির্মাণাধীন ভবনটি সড়কের একেবারে কাছাকাছি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় কিংবা ব্যস্ত সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে জানমালসহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনাও দেখছেন স্থানীয়রা।এ বিষয়ে ভূমি অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত লোক পাঠানো হবে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল ও ঝুঁকিপূর্ণ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]