সিরাজগঞ্জের ৬ আসনে যাচাই-বাছাই শেষে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ-৪ ও ৫ আসনে দুইজন করে এবং সিরাজগঞ্জ-৬ আসনে তিনজন—মোট সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জের সহকারী নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন এবং দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় সিপিবি প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল করা হয়।
সিরাজগঞ্জ-৫ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু এবং দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালামের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির এবং মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ও মো. নাজমুস সাকিব (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানা (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিস্ট পার্টি), এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকার (বাংলাদেশ খেলাফত মজলিস)।
নির্বাচন অফিস সূত্র জানায়, নির্ধারিত আইন ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং ত্রুটি থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]