লক্ষ্মীপুরে স্বর্ণকারের মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃলক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণকারের  মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা । যাত্রীবেশে থাকা এক নারী ও এক পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় উঠে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় অটোরিকশা চালকও জড়িত থাকতে পারেন বলে দাবি করেন ভুক্তভোগী শুভ পোদ্দার। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায়।ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ‘ওয়েলকাম জুয়েলার্স’-এর মালিক। শুভ পোদ্দার জানান, তিনি ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। বিক্রিত স্বর্ণের বিপরীতে ২১ লাখ টাকার একটি চেক এবং অবশিষ্ট প্রায় ৩০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে চন্দ্রগঞ্জ থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন।
পথে জেলা শহর এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন তিনি। ওই অটোরিকশায় যাত্রীবেশে এক নারী ও এক পুরুষও ওঠেন। অটোরিকশাটি পিয়ারাপুর এলাকায় পৌঁছালে তারা শুভ পোদ্দারের মুখ বেঁধে ফেলে এবং তার কাছে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। তবে দুর্বৃত্তরা তার পকেটে থাকা ২১ লাখ টাকার চেক নেয়নি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার চেষ্টা চালাচ্ছে।এ ঘটনায় জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এমন ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]