নতুন বইয়ের গন্ধে মাতবে শিশুমন আজ

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ : নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতবে শিশু শিক্ষার্থীরা। হাতে হাতে নতুন বই নিয়ে তারা উদ্বেলিত হবে আনন্দে। নতুন বই যেন নতুন বছরেরই তাদের জন্য এক উপহার। সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার সকালে বছরের শুরু পহেলা জানুয়ারিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন অবস্থিত সোয়েব তাজুল ইসলাম মোল্লা স্কুল এন্ড কলেজের সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকতার সাথে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
 এ সময় শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করা হয়। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। তাদের মুখে হাসি ফুটে ওঠে, চোখে জ্বলে ওঠে আনন্দের আলো। তারা বইয়ের পাতা উল্টাতে থাকে, নতুন নতুন জ্ঞানের সন্ধানে। এ সময় শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের শিক্ষকরা কিছু মূল্যবান উপদেশ দেন: বই হলো জ্ঞানের ভান্ডার, বইকে ভালোবাসো, পড়ো, শেখো। নতুন বই পেয়েছো, তাই নিয়মিত পড়াশোনা করো। বই থেকে জ্ঞান অর্জন করো, নিজেকে গড়ে তোলো। বই পড়ে স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। শিক্ষকদের কথা শোনো, তাদের অভিজ্ঞতা থেকে শেখো।
এনসিটিবির তথ্যমতে জানা যায়, চলতি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি পাঠ্যবই ছাপানো হয়েছে। এর মধ্যে ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার বই মাধ্যমিকের, বাকিগুলো প্রাথমিক স্তরের।
ছাত্র-ছাত্রীদের উপদেশের পর তাদের ভবিষ্যৎ উজ্জলের আশা ব্যক্ত করে বই বিতরণী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। এ সময় প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ শ্রেণিকক্ষের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]