ড্রোন ও সিসি ক্যামেরায় নজরদারি করে মাদক ব্যবসা: কালিয়াকৈরের রতনপুরের ‘ইয়াবা আনোয়ার’ আলোচনায়

Share the post
মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রযুক্তিনির্ভর মাদক কারবারের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উপজেলার রতনপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ‘ইয়াবা আনোয়ার’ ড্রোন ও সিসি ক্যামেরা স্থাপন করে পুরো এলাকাজুড়ে নজরদারি চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি ও সন্দেহজনক চলাচল নজরে রাখতেই আনোয়ার তার আশপাশের এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করত। ড্রোনের মাধ্যমে আকাশপথে পর্যবেক্ষণ এবং বাড়ি ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সে কার্যত একটি ‘ডিজিটাল নেটওয়ার্ক’ গড়ে তোলে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রযুক্তির অপব্যবহার করে সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল, যা এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, প্রযুক্তিকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা নতুন ধরনের হুমকি, যা দ্রুত প্রতিহত করা প্রয়োজন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]