লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক প্রতিবন্ধী মেয়েকে  ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার  ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার  দিবাগত গভীর রাতে। এলাকাবাসী জানান ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি  মনিরুল বাসার লিমন ও তার সন্ত্রাসী বাহিনী একই গ্রামের  বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে চুরি করতে ঢুকে তার স্ত্রীর হাত,পা,ও মুখ কাপড় দিয়ে বেঁধে স্বামী পরিতোক্তা তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করেছে।এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গতকাল শুক্রবার, মেয়ের বাবা মোহাম্মদ শাজাহান বাদী হয়ে  রামগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।  আসামি পলাতক রয়েছে। মামলার আই ও  এসআই আলমগীর জানান,আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, আসামি ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]