নেত্রকোনায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,নেত্রকোণা এর আয়োজনে তিন দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ২১ তম ব্যাচ”–এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এসময় কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রিপন কুৃমার মোদক অতিরিক্ত পুলিশ সুপার, কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত), আইটিসি, নেত্রকোণা।উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন “জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
এসময় তিনি আরও বলেন “এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা,সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান হাতিয়ার।”
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল,আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান ও মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]