নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ২

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর বেলাব ও রায়পুরায় পৃথক দুইটি  অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে সোহেল (২৮) ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিমপুর মধ্য নরসিংহপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে শাহজালাল (৬৫)। এসময় এদের কাছ থেকে আলাদা আলাদাভাবে ৫ (পাঁচ) কেজি ও ২ (দুই) কেজি সহ মোট ৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেলকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন।  একই দিনে পুলিশের অপর আরেকটি দল দুপুরে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে অভিযান চালিয়ে অপর আরেক মাদক কারবারি শাহজালালকে ২ কেজি গাঁজা সহ আটক করেন। এ বিষয়ে বেলাব ও রায়পুরা থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]