যাত্রী বেশে সিএনজিতে গাঁজা বহন, আটক ৪

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীতে যাত্রী বেশে সিএনজি চালিত অটোরিকশায় বহন করা হচ্ছিল গাঁজা। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি চেক পোস্ট বসিয়ে চার মাদক কারবারিকে আটক সহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। আটকৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শ্রীনগর গ্রামের মৃত মিজাম উদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ ওরফে রাজন (২৪), একই গ্রামের শুক্কুর মিয়ার ছেলে পাভেল (২৫) ও আমির হোসেনের ছেলে জীবন (২৪) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের কাউসার খানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল শিবপুর উপজেলার শাষপুর (ইটাখোলা) নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার ভিতর থেকে কৌশলে লুকানো অবস্থায় ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার সহ চার মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।এবিষয়ে শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]