গৌরনদী–আগৈলঝাড়ায় ঐক্যবদ্ধ বিএনপি

Share the post
গৌরনদী–আগৈলঝাড়া বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন–এর পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন–এর পক্ষে গৌরনদী–আগৈলঝাড়া বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
আজ রবিবার বিকেলে গৌরনদীর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি প্রার্থী জননেতা জহির উদ্দিন স্বপনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় গৌরনদী উপজেলা বিএনপি, আগৈলঝাড়া উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপিসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল রিন্টুর সমন্বয়ে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন—মিজানুর রহমান মুকুল, সৈয়দ সরোয়ার আলম, হান্নান শরীফ, হাফিজ শিকদার, বশির আহমেদ পান্না, বদিউজ্জামান মিন্টু, শরীফ জাকির, শরীফ স্বপন, সাঈদুল আলম সেন্টু ও কামরুজ্জামান খোকন।
নির্বাচনী আচরণবিধি মেনে এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে অবস্থান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]