বিএনপিনেতা আশ্রাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র সংগ্রহ

Share the post
কবির হোসেন রাকিব ,রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক  এবিএম আশরাফ উদদিন নিজান  মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।এসময় তিনি বলেন এখনই সময় তারেক রহমানের স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সোমবার(২২ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলা সহ রির্টানিং কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ফরম বিতরণ করেন। তিনি ধানের শীষ প্রতিকে ভোট করবেন। তিনি বলেন,  আগের ভোটের দিন শেষ হয়ে গেছে। তরুন ভোটারদের কাছে নতুন ভাবে ভোট চাইতে হবে।
 পরিকল্পনা বাস্তবায়ন করার এখনই সময়। আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের এসব পরিকল্পনার বিকল্প নেই। ভোট যুদ্ধে যারা প্রার্থী হবেন দলমতের উর্ধে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বি-নির্মান করতে হবে। আমরা ভোটের মাঠে প্রতিযোগিতা করবো, কেউ কাউকে হিংসা বা প্রতিহিংসা করবো না। একসাথে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। কারণ সবার আগে বাংলাদেশ। এসময় রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে আশ্রাফ উদ্দিন নিজানের ভক্তরদের দাবি,  দীর্ঘ ১৭ বছরে সাবেক এমপির কাজের মূল্যায়ন হলো ভোটে আশ্রাফ উদ্দিন নিজানের  বিকল্প কোন প্রার্থীর কল্পনা করা ভুল হবে এআসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]