কবির হোসেন রাকিব ,রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।এসময় তিনি বলেন এখনই সময় তারেক রহমানের স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সোমবার(২২ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলা সহ রির্টানিং কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ফরম বিতরণ করেন। তিনি ধানের শীষ প্রতিকে ভোট করবেন। তিনি বলেন, আগের ভোটের দিন শেষ হয়ে গেছে। তরুন ভোটারদের কাছে নতুন ভাবে ভোট চাইতে হবে।
পরিকল্পনা বাস্তবায়ন করার এখনই সময়। আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের এসব পরিকল্পনার বিকল্প নেই। ভোট যুদ্ধে যারা প্রার্থী হবেন দলমতের উর্ধে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বি-নির্মান করতে হবে। আমরা ভোটের মাঠে প্রতিযোগিতা করবো, কেউ কাউকে হিংসা বা প্রতিহিংসা করবো না। একসাথে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। কারণ সবার আগে বাংলাদেশ। এসময় রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে আশ্রাফ উদ্দিন নিজানের ভক্তরদের দাবি, দীর্ঘ ১৭ বছরে সাবেক এমপির কাজের মূল্যায়ন হলো ভোটে আশ্রাফ উদ্দিন নিজানের বিকল্প কোন প্রার্থীর কল্পনা করা ভুল হবে এআসনে।

