ধোবাউড়ায় প্রাক বড়দিন উপলক্ষ্যে আলোচনা সভা

Share the post

আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাক বড়দিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ধাইরপাড়া কালচারাল একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘোষগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আল রাজি কমল। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, ট্রাইবাল এসোসিয়েশনের সহ সভাপতি নিক্সন রুরাম, পুলক মারাক, ভালুকাপাড়া প্যারিসকাউন্সিলের জেনারেল সেক্রেটারি লিলিয়ান পাঠাং। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের গান ও নৃত্য পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]