মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর এলাকায় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর সাথে এক নির্বাচনী প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার এর নেতৃত্বে ধানের শীষ প্রতীক সাদা গেঞ্জি পরিদান করে ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর এলাকার বিএনপির যুবদলের কয়েক শতাধিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর আগমনে পথ সভায় অংশগ্রহণ করেন কয়েক শতাধিক মানুষ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি, বক্তব্য রাখেন পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার সহ আরো অনেকেই।নির্বাচনী প্রস্তুতি ও পথসভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মাছুম শাহ,সঞ্চালনায় ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য মোঃ মানিক সরকার।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “আমরা আওয়ামী লীগের মতো ভোট ছাপিয়ে কিংবা জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না।”
তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আজ সেই পরিস্থিতি পরিবর্তনের সময় এসেছে। এখন আপনারা নিজেরাই ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন।”
ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “আপনার ভোট আপনার অধিকার। যাকে যোগ্য ও মূল্যবান মনে করেন, তাকেই ভোট দিয়ে বিজয়ী করুন।”
তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এছাড়া পথসভায় বক্তব্যে মোঃ জনি সরকার বলেন,এবার নতুন প্রজন্মের ভোট, ধানের শেষের পক্ষে হোক, এই স্লোগানে তিনি বক্তব্য শুরু করেন,তিনি বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান, তিনি আর বলেন আমার আপনার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, একজন আদর্শ সততাবান ব্যক্তি হিসেবে আমরা তাকে ছিনি, তাই আমরা আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে ভোটের বেলাটের মাধ্যমে ভোট দিয়ে জয় যুক্ত করে প্রমাণ করে দিব আমরা একজন ভালো মানুষকে ভালোবাসি।

