ভবানীগঞ্জ ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের সদর উপজেলা ভবানীগঞ্জ ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কমলনগর উপজেলার ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরউভুতি এলাকায় শাহজাহান কামাল সড়কে রাশেদ বিল্লার বাড়িতে অভিযান চালা এসময় ওই বাড়ির ভাড়াটিয়া নুরুল আমিনের বসতঘর থেকে তাকে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় আটক নুরুল আমিন (৩৮) মজিবল হকের ছেলে। তার বাড়ি কমলনগর উপজেলার ৪ নম্বর চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঠিকা এলাকায়। পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]