ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

Share the post

পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দিয়ে পালিয়েও বাঁচতে পারলেন না ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু। পালাতে গিয়ে দোতলার ব্যালকনি থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় যায় রাজুর খোঁজে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু লাফ দিতে গিয়ে পাশের অপর একটি বাউন্ডারি দেয়ালে বাধাগ্রস্ত হয়ে মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হন। এরপর পুলিশ চলে গেলে অনেকক্ষণ পর আশপাশের লোকজন রাজুকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। এরপর তাকে চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে মাথায় অস্ত্রোপচার করা হয়। শুক্রবার বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গাঢাকা নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানে নামে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতে বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাসার বেলকিন দিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে পালিয়ে যায়।রাজুর স্ত্রী সাথী জানান, বিগত ৮/১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। বিগত ৫ আগস্টের পর সে স্বাভাবিক জীবন-যাপন করছিল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব কালবেলাকে বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত বিষয়। ওই এলাকায় পুলিশের কোন টিম অভিযানে ছিল সেটি এই মুহূর্তে জানা নেই। রাজুর মৃত্যুর খবর আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]