দুর্গাপুরে প্রাক-বড়দিনের পালিত

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি- ০৪০২ এর আয়োজনে ২৬৯জন শিশুদের নিয়ে প্রাক-বড়দিন পালিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পুর্বউৎরাইল কম্প্যাশন মিলনায়তনে স্থানীয় গন্যমান্যদের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়।

অনুষ্ঠানে প্রাক বড়দিনের আলোচনা সভা, দেশের কল্যানে প্রার্থনা, বড় দিনের উপহার বিতরণ, কেক কাটা এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় পুরো কম্প্যাশন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। আলোচনায় এলসিসি কমিটির সভাপতি রেভারেন্ট স্টিফেন আশিষ রেমার সভাপতিত্বে শিক্ষক প্রতিমা ¤্রং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা ¯িœগ্ধেন্দু বাউল, জিবিসি‘র সভাপতি মি. সুবন্ত রাখো, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, ওয়াইডবিøউসিএ এর সাধারণ সম্পাদক সাইমন এন্টনী সাংমা, প্রভুর বাক্য পাঠ করেন পাস্টার সমিরণ রেমা, আই.ই.ডি.এস মো. শামীম কবীর প্রমুখ। আলোচনা সভা শেষে উৎসবের অংশ হিসেবে ২৬৯জন শিশুদের মাঝে প্রাক-বড়দিনের উপহার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিশুদের মানুষিক বিকাশ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বড়দিনের আনন্দ ভাগ করে নিতেই মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এই ব্যতিক্রমী আয়োজন। পরে শিশুরা তাদের প্রতিভা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বড়দিনের গান পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]