বাকৃবিতে পাঁচ দিনব্যাপী বিএডিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Share the post
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বীজের গুণগত মান ও বীজ স্বাস্থ্য’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির বীজ রোগতত্ত্ব কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
বাকৃবি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর যৌথ অর্থায়নে ওই প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসডিসির ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, বিএডিসির গবেষণা শাখার প্রধান বীজ প্রযুক্তিবিদ ড. মো. নাজমুল ইসলাম এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসলাম হামিম। এছাড়াও অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিলসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর গোলাম আলী ফকির বীজ রোগতত্ত্ব কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. পূর্ণিমা দে। স্বাগত বক্তব্য প্রদান করেন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স সমন্বয়কারী কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, কৃষিতে বীজের গুরুত্ব অপরিসীম। কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করার ক্ষেত্রে বিএডিসির কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএডিসি দীর্ঘদিন ধরে উন্নত ও মানসম্মত বীজের জাত উদ্ভাবন ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে বীজের স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও কার্যক্রম আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই গবেষণাগারের সঙ্গে বিএডিসি এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যৌথ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]